ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

প্রতিবন্ধী দিবসের শোভাযাত্রায় নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: যথাযোগ্যভাবে ৩ ডিসেম্বর জামালপুরে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় জামালপুর শহরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান সভায় সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ইশরাকী ফাতেমা, সমাজসেবা কর্মকর্তা নিবন্ধন ইকবাল হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সুইড জামালপুর জেলা শাখার নির্বাহী সচিব অজয় পাল, ব্র্যাক জেলা সমন্বয়কারী মনির হোসেন খান, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের প্রতিনিধি রাজু আহম্মেদ, এডাব প্রতিনিধি এনামুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফারুক মিয়া।

প্রতিবন্ধী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার প্রতিনিধি এবং প্রতিবন্ধী সদস্য ও তাদের অভিভাবকসহ দুইশতাধিক মানুষ অংশ নেন।

জেলা প্রশাসক শ্রাবস্তী রায় বলেন, প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। আমরা মাঝে মাঝেই লক্ষ্য করি কর্মসক্ষম কিছু মানুষ প্রতিবন্ধী সেজে ভাতাসহ বিভিন্ন সুবিধা ভোগ করার অপতৎপরতা করে থাকে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা প্রকৃত প্রতিবন্ধীদের জন্য সর্বোচ্চ অধিকার ও সর্বোত্তম সুরক্ষায় কাজ করবো।

সভা সূত্র জানায়, জামালপুরে সর্বশেষ জরিপ অনুযায়ী জামালপুরে মোট ৫০ হাজার প্রতিবন্ধী রয়েছে। এরমধ্যে ৩৯ হাজার মানুষ ভাতার আওতায় এসেছে। একজন প্রতিবন্ধীও ভাতার বাইরে থাকবে না বলে সভায় জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

আপডেট সময় ০৮:০০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২