ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে ৩৫ শতাংশ : বিশ্বব্যাংক

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর ২০২২ সালে নেয়া মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ হাজার ২শ’ কোটি ডলার। তিনি বলেন, গত বছরের চেয়ে চলতি বছর এই দেশগুলোর ঋণ নেয়ার হার ৩৫ শতাংশ বেড়েছে।

উল্লেখিত ঋণের দুই তৃতীয়াংশই চীন যোগান দিয়েছে উল্লেখ করে ১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত এক সেমিনারে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট মালপাস বলেন, ‘এই অর্থের পরিমাণ বিশাল; এই পরিমাণ অর্থের সুদের হারও অনেক বেশি। যে সব দেশ ঋণ নিয়েছে তাদের বেশিরভাগেরই ঋণের কিস্তি পরিশোধের মতো সামর্থ্য নেই।’

তিনি বলেন, ‘আমি দুশ্চিন্তা বোধ করছি এ কারণে ঋণের কিস্তি পরিশোধ করতে না পারা জনিত কারণে সামনের দিনগুলোতে অনেক দরিদ্র দেশ ঋণখেলাপি হয়ে পড়বে। সেক্ষেত্রে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের সংকট শুরু হবে।’

ডেভিড বলেন, ‘আরও উদ্বেগের বিষয় হলো, দরিদ্র দেশগুলোতে যদি ঋণ ও অর্থ সহায়তা দেয়া বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সে সব দেশে মানবিক বিপর্যয় ও নেমে আসবে।’

এই আসন্ন সংকট মোকবেলায় তার নেতৃত্বে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল চীনের সঙ্গে বৈঠকে বসবে বলে জানান ম্যালপাস। আগামী সপ্তাহে এই বৈঠক হতে পারে।

এ প্রসঙ্গে সেমিনারে তিনি বলেন, ‘এই মুহূর্তে চীন বিশ্বের সবচেয়ে বড় ঋণদাতা দেশগুলোর মধ্যে অন্যতম। ফলে সামনে যে বৈশ্বিক সংকট আসছে, তা থেকে রেহাই পেতে চীনকে যুক্ত করা খুবই দরকার বলে আমরা মনে করি। শুরু থেকেই বিশ্বব্যাংক বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য কাজ করছে। এবার আমরা চীনের সঙ্গে একত্রে কাজ করতে চাই।’

নিউইয়র্ক সিটির ওই সেমিনারে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঋণদাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শীর্ষ নির্বাহী ক্রিস্টালিনা জর্জিয়েভা চীনের বৃহত্তম দুই বাণিজ্যিক ব্যাংক ‘চায়না ডেভেলপমেন্ট ব্যাংক’ এবং ‘এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়না’র কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চীনের এই দুই ব্যাংক বিশ্বের বড় ঋণদাতা সংস্থাগুলোর মধ্যে অন্যতম। দেশের পক্ষে অধিকাংশ বৈদেশিক ঋণ এই দু’টি ব্যাংক থেকেই আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

দরিদ্র দেশগুলোর ওপর ঋণের বোঝা বেড়েছে ৩৫ শতাংশ : বিশ্বব্যাংক

আপডেট সময় ০৬:৪৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২