ঢাকা ০২:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শেরপুরে ডিবি’র অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ দু’জন গ্রেপ্তার

ভারতীয় মদসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ জাকির হোসেন (২৮) ও মুন্তাজ আলী (৩৪) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

২৯ নভেম্বর দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার পোড়াগাও ইউনিয়নের পলাশীকুড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। জাকির ওই এলাকার মৃত মোসলেম উদ্দিনের ছেলে ও মুন্তাজ একই এলাকার মৃত আবছর আলীর ছেলে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান।

জেলা গোয়েন্দা শাখা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম স্যারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের অংশ হিসেবে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া সাকিনস্ত নন্নী হতে বারোমারি গামী পাকা রাস্তার কালভার্টের উপর থেকে ভারতীয় মদ বিক্রির সময় জাকির ও মুন্তাজকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বিক্রির উদ্যেশে থাকা ১৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা।পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর আরও ২ সহযোগী পালিয়ে যায়।

পরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোহাম্মদ আজিজুল হক বাদী হয়ে নালিতাবাড়ী থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের আমদানী নিষিদ্ধ ২৫ বি এর ১(বি)/২৫-ডি ভারতীয় মদ চোরাই আনয়ন করিয়া নিজ হেফাজতে রাখা ও সহায়তার অপরাধে মামলা দায়ের করেন। ৩০ নভেম্বর সকালে গ্রেপ্তার করা আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শেরপুরে ডিবি’র অভিযানে ১৫ বোতল ভারতীয় মদসহ দু’জন গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৩:৫১ অপরাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২