ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পালিয়ে যাওয়া দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে।

তিনি বলেন, ‘দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আমরা রেড অ্যালার্ট জারি করেছি। আমাদের পুলিশ তাদেরকে হন্যে হয়ে খুঁজছে। আশা করি শিগগিরই তাদেরকে ধরতে পারবো। তারা যেন পালিয়ে যেতে না পারে, সেই জন্য আমরা সীমান্ত এলাকাগুলোতেও বলে দিয়েছি।’

স্বরাষ্ট্রমন্ত্রী ২০ নভেম্বর সচিবালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক বলে আমরা মনে করি। যদি কারো অবহেলা থাকে, যদি কারো গাফিলতি থাকে, যদি কেউ ইচ্ছে করে এ কাজটি ঘটিয়ে থাকে, তার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবো। তদন্তের পর এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।’

দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজিরা শেষে হাজতখানায় নেয়ার সময় চার আসামির মধ্যে দু’জনকে ছিনিয়ে নেওয়া হয়। এসময় পুলিশের এক সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ছিনিয়ে নেওয়া দুই আসামি হচ্ছে সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর মোহাম্মাদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ তাদের হাজিরা ছিল।

এদিকে দু’জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাজধানীর প্রতিটি থানা ও অন্যান্য ইউনিটকে চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
রাজধানীর প্রতিটি এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে গ্রেফতার করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন বলেন, দুই জঙ্গি সদস্য ছিনতাইয়ের পর পুলিশ তাদের গ্রেপ্তার করতে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

দুই জঙ্গি শিগগিরই ধরা পড়বে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৯:১৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২