ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের চাপায় আব্দুল কুদ্দুস (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত কুদ্দুস বকশীগঞ্জ পৌর শহরের কামারপট্টি এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে। ১৫ নভেম্বর সকাল ৮টায় কামারপট্টি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুস সকালে কামারপট্টি মোড়ের জাহিদ মেশিনারীজ এর সামনে বসেছিলেন। একজন নারী চালক সাদা রঙের ঢাকা মেট্রো-শ ০০-০৪৮৬ নম্বরের ওই প্রাইভেটকারটি চালাচ্ছিলেন। ওই নারী চালক প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল কুদ্দুসের ওপর উঠিয়ে দিলে গাড়ির চাপা পড়ে যায়।

স্থানীয়রা মারাত্মক আহতবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক কুদ্দুসকে মৃত ঘোষণা করেন।

তবে কৌশলে ওই নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও প্রাইভেটকারটি বকশীগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যান।

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক চন্দন চন্দ্র বর্মন জানান, এঘটনায় গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে ।

গাড়ি চাপায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বকশীগঞ্জে প্রাইভেটকারের চাপায় নিহত ১

আপডেট সময় ০৭:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২