ঢাকা ০৮:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা

জামালপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য, নিরাপদ খাদ্য, উন্নত স্বাস্থ্য’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর দুপুরে শহরের জিলা স্কুল মিলনায়তনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জামালপুর জেলা কার্যালয়।

জামালপুর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. ইমামুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আশরাফুল আলম। এছাড়াও জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক অমলেশ চন্দ্র দে সরকার, সদর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক রফিকুল ইসলাম, শিক্ষাবিদ একেএম আশরাফুজ্জামান স্বাধীনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, খাবার শুধু পুষ্টিকর বা মুখরোচক হলেই নিরাপদ নয়, অনিরাপদ খাবারে যত পুষ্টিই থাকুক তা কোন কাজে আসবে না বরং স্বাস্থ্যের ক্ষতি করবে। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুরে নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা

আপডেট সময় ০৮:৪১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২