ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’

জামালপুরে এপির উদ্যোগে শাক-সবজির বীজ বিতরণ

জামালপুরে এপির উদ্যোগে উপকারভোগীদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: সবজি বাগানের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সমৃদ্ধিকরণ এবং অপুষ্টিজনিত কারণে রোগব্যধির ঝুঁকি নিরসনের লক্ষ্যে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশন বাস্তবায়নাধীন এরিয়া প্রোগ্রাম (এপি) এর উদ্যোগে ১৩ নভেম্বর কর্মএলাকায় পরিবার ভিত্তিক বাড়ির আঙ্গিনায় শাক-সবজির বাগান করার জন্য ছয়শ’ পরিবারের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন জামালপুর পৌরসভার ১০ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুর রহমান।

জামালপুর পৌরসভার ইজ্জাতননেছা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বীজ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার মহিলা কাউন্সিলর নাসরিন আক্তার, ইজ্জাতুননেছা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুজ্জামান, নগর উন্নয়ন কমিটির সভাপতি মাহবুবুর রহমান, উপসহাকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন, রশিদপুর জামে মসজিদের ইমাম নজরুল ইসলাম, উন্নয়ন সংঘের এপির সিডিও সাব্বির হোসেন রিয়াদ প্রমুখ।

শরিফপুরে ২০০ পরিবার, লক্ষ্মীরচর ইউনিয়নে ৩০০ ও জামালপুর পৌরসভায় ১০০ পরিবারসহ মোট ৬০০টি পরিবারের মাঝে বীজ বিতরণ করা হয়।

উল্লেখ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন জার্মানী গ্রিফ্ট প্রকল্পের আওতায় বেগুন, লাউ, বরবটি, লালশাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, মূলা ও টমেটোর বীজ দেয়া। এছাড়া সবজি বাগানের নিরাপত্তা বেষ্ঠনীর জন্য প্রত্যেক পরিবারকে নেট দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে এপির উদ্যোগে শাক-সবজির বীজ বিতরণ

আপডেট সময় ০৮:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২