ঢাকা ০১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হামলায় নিহত ওমরাহযাত্রীর পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী ক্রীড়া এখন একটি পেশা হিসেবে স্বীকৃতি লাভ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান দেওয়ানগঞ্জে প্রশাসনের কড়া নজরদারির মধ্য দিয়ে শেষ হল দুর্গোৎসব সরিষাবাড়ীতে নানা আনুষ্ঠানিকতায় প্রতিমা বিসর্জনে শেষ হল দুর্গোৎসব ইসলামপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজা লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা, সম্বলটুকু হারিয়ে দিশেহারা কৃষক জয়ান উদ্দিন ট্রাম্পের সঙ্গে বিরোধ প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা জেলেনস্কির কিউবায় জ্বালানি সরবরাহে খনিজ কোম্পানি শেরিটকে যুক্তরাষ্ট্রের অনুমতি

নকলায় র‌্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

গ্রেপ্তার মাদক কারবারি। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের নকলায় অভিযান চালিয়ে ১৫৫টি ইয়াবা বড়িসহ শফিকুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে গেপ্তার করেছে র‌্যাব-১৪ (জামালপুর-শেরপুর) এর সদস্যরা। শফিকুল সদর উপজেলার চরসাপমারি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। ৯ নভেম্বর রাতে উপজেলার গনপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর রাতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানার নেতৃত্বে নকলা উপজেলার গণপদ্দি ইউনিয়নের পূর্ব চিথলিয়া এলাকায় অভিযান চালানো হয়। ওইসময় ১৫৫টি ইয়াবা বড়ি, নগদ ১ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ শফিকুল ইসলামকে আটক করে র‌্যাব সদস্যরা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, সে দীর্ঘদিন যাবত শেরপুরের বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে নকলা থানায় মাদক মামলা দায়ের করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না জনগণ : স্পিকার

নকলায় র‌্যাবের অভিযানে মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৪৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২