ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বৃষ্টির থাবায় পড়েছে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার আজকের হাইভোল্টেজ ম্যাচটি। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হলো দু’দলকে।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবার কথা ছিলো অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি। একই ভেন্যুতে এই গ্রুপেই আফগানিস্তান ও আয়ারল্যান্ডের দিনের প্রথম ম্যাচটিও বৃষ্টিতে পন্ড হয়েছে। গ্রুপে এটি ছিল এই চার দলেরই তৃতীয় ম্যাচ ।

এখন এই গ্রুপে সমান ৩ করে পয়েন্ট নিউজিল্যান্ড-ইংল্যান্ড-আয়ারল্যান্ড-অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ড ১ ম্যাচ কম খেলেছে। ২ ম্যাচে ২ পয়েন্ট শ্রীলংকার। ৩ ম্যাচে ২ পয়েন্ট আফগানিস্তানের।

আজকের দিনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড এবং আফগানিস্তান-আয়ারল্যান্ডের ম্যাচ ছাড়াও এবারের বিশ্বকাপে এর আগে আরও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিলো। গত ২৬ অক্টোবর এই মেলবোর্নেই বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিলো নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচটি।

এছাড়া গত ২৪ অক্টোবরে গ্রুপ-২এ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের ম্যাচটি বৃষ্টিতে ভেসে গিয়েছিলো। মাত্র ৯ ওভার খেলা হয়েছিলো দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ম্যাচে।

সুপার টুয়েলভে গ্রুপ-১এর পয়েন্ট টেবিল :
দল ম্যাচ জয় হার টাই পরিত্যক্ত পয়েন্ট রান রেট
নিউজিল্যান্ড ২ ১ ০ ০ ১ ৩ ৪.৪৫০
ইংল্যান্ড ৩ ১ ১ ০ ১ ৩ ০.২৩৯
আয়ারল্যান্ড ৩ ১ ১ ০ ১ ৩ -১.১৬৯
অস্ট্রেলিয়া ৩ ১ ১ ০ ১ ৩ -১.৫৫৫
শ্রীলংকা ২ ১ ১ ০ ০ ২ ০.৪৫০
আফগানিস্তান ৩ ০ ১ ০ ২ ২ -০.৬২০

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বৃষ্টিতে ভেসে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচও

আপডেট সময় ০৬:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২