ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে ২৭ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। যদিও ২০২১ সালের বিশ্বকাপের পর থেকে কোন শীর্ষ দলের বিপক্ষে এই ফরম্যাটে ম্যাচ জয়ের স্বাদ পায়নি টাইগাররা।

এই সময়ের মধ্যে মাত্র পাঁচটি ম্যাচ জিতেছে বাংলাদেশ। জয়গুলো ছিলো আফগানিস্তান-জিম্বাবুয়ে-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। সর্বশেষ জয়টি ছিলো নেদারল্যান্ডসের বিপক্ষে।

মূলত তিনটি কারণে-সিডনিতে অবস্থারত বিপুল সংখ্যক বাংলাদেশীদের সমর্থন, আগের ম্যাচে জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগির কারনে বাংলাদেশের বিপক্ষে জয়ের চাপে থাকা দক্ষিণ আফ্রিকা এবং এ ভেন্যু ঐতিহ্যগতভাবে স্পিন সহায়ক হওয়ায় আত্মবিশ্বাসী বাংলাদেশ। অস্ট্রেলিয়ার অন্য যে কোন ভেন্যুর তুলনায় সিডনিতে অনেক বেশি সুবিধা পায় উপমহাদেশের দলগুলো।

এ ছাড়া দলের পেস বোলিং ডিপার্টমেন্টের অসাধারন নৈপুন্যে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ এমনটাই মনে করেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।

তিনি বলেন, ‘আমরা অস্বীকার করছি না, তাদের বেশ কিছু বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। কিন্তু এটা ব্যাট-বলের লড়াই। আমরা সেরা পারফর্ম করার চেষ্টা করবো। তাদের বিপক্ষে আমাদের কিছু ভালো স্মৃতি আছে, হয়তো অন্য ফরম্যাটে সেগুলো। যা আমাদের মানসিকভাবে সাহায্য করবে। আমাদের জন্য সহজ বিষয় হলো-আমরা খেলাটা উপভোগ করতে চাই। আশা করছি বিপুল সংখ্যক দর্শক আসবে এবং আমাদের সমর্থন করবে। তাদের সমর্থনের প্রতিদান দিতে পারবো বলেই আমরা আশা করছি।’

তিনি আরও বলেন, ‘সিডনিতে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি রয়েছে। তাই এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে, তাদের সমর্থন নিয়ে আমরা কিভাবে আরও ভালো পারফর্ম করতে পারি।’

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম খেলায় জয় পাওয়ায় ভালো অবস্থায় আছে-বিশ্বাস করেন সাকিব। অপরদিকে, জিম্বাবুয়ের সাথে পয়েন্ট ভাগাভাগি করায় নতুনভাবে শুরু করতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

সাকিব বলেন, ‘প্রথম ম্যাচ খেলতে আপনি সবসময়ই চাপ অনুভব করবেন। আমাদের জন্য এটি এখন শেষ। কারণ আমরা ম্যাচটি জিতেছি। দক্ষিণ আফ্রিকা এক পয়েন্ট হারিয়েছে এবং তারা চাপে থাকবে। পরিকল্পনা কাজে লাগাতে আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

আপডেট সময় ০৭:০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২