ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা রোহিঙ্গা মুক্তি পেয়েছে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের ওপর বর্বরচিত নির্যাতনের কাহিনী নিয়ে নির্মিত সিনেমা ‘রোহিঙ্গা’ দেশের বিভিন্ন সিনেমা হলে মুক্তি পেয়েছে।

মিয়ানমারের সামরিক বাহিনীর নির্মম নির্যাতন, গণহত্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাহনুভবতায় জীবন বাঁচাতে ছুটে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় প্রদানসহ রোহিঙ্গা সংকটের মৌলিক দিক নিয়ে এই সিনেমাটি নির্মাণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড।

সিনেমাটির পুরো শুটিং হয়ে টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের এলাকায়। তিনি ‘রোহিঙ্গা’ নামে এ সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন ২০১৭ সালে।

ঢাকার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টার, বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স, মিরপুরের সনি স্কয়ার, কেরানীগঞ্জের লায়ন, মতিঝিলে মধুমিতা, ঢাকার চিত্রামহল (শীততাপ নিয়ন্ত্রিত), সাভারের শ্রীপুরে চন্দ্রিমা, চট্টগ্রামের সিলভারস্কীন, সিনেমা প্যালেস, খুলনার শঙ্খ ও চিত্রালীসহ দেশের বেশ কিছু সিনেমা হলে আজ এটি একযোগে মুক্তি পেয়েছে।

সিনেমাটি গত বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে আনকাট সেন্সর পায়। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আরশি হোসেন, ওমর আয়াজ অনি, সাগর, বৃষ্টি, তানজিদ, শাকিবা, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানি মিন্টু প্রমুখ।

এই সিনেমায় সবার নজর কেড়েছেন অভিনেতা এনামুল হক। তিনি মিয়ানমার সেনাবাহিনীর মেজর অং সান থুরা’র চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে মিয়ানমারের মেজরের ভূমিকায় এনামুল হকের অনবদ্য অভিনয় দর্শকদের হৃদয় জয় করেছেন। এনামুল হক এর আগে জিল্লুর রহমানের ‘ঈমানদার মাস্তান’, ‘স্বপ্নের ভালোবাসা’, মনোয়ার খোকনের ‘ক্ষত বিক্ষত’, ‘প্রেম সংঘাত’, শাহিন সুমনের ‘খালাস’ চলচ্চিত্রে অভিনয় করেছেন।

‘রোহিঙ্গা’ সিনেমার ট্রেলার প্রকাশ উপলক্ষে সম্প্রতি রাজধানীর এফডিসিতে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলী ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিয়ে নির্মিত সিনেমা রোহিঙ্গা মুক্তি পেয়েছে

আপডেট সময় ০৯:০৭:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২