ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে শ্রীলংকা-নেদারল্যান্ডস-জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড। এদের মধ্যে নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ।

আগামী ২৪ অক্টোবর সুপার টুয়েলভে গ্রুপ-২ এ নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। আর আগামী ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করায়, এবারের আসরে শেষ ১২ এর লড়াইয়ে গ্রুপ-২ এ আছে বাংলাদেশ। টুর্নামেন্টের নিয়মানুযায়ী প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র রানার্স-আপ ও গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হওয়া দল সুপার টুয়েলভে গ্রুপ-২এ খেলবে।

এবার প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’র রানার্স-আপ হয়েছেন নেদারল্যান্ডস। আর গ্রুপ ‘বি’র চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের মত গত বিশ্বকাপেই সুপার টুয়েলভ নিশ্চিত করে গ্রুপ-২এ আছে ভারত-পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

প্রথম রাউন্ডে গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন ও গ্রুপ ‘বি’র রানার্স হয়ে সুপার টুয়েলভে উঠেছে শ্রীলংকা ও আয়ারল্যান্ড। সুপার টুয়েলভে গ্রুপ-১এ খেলবে লংকান ও আইরিশরা। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক অস্ট্রেলিয়া, ইংল্যান্ড-আফগানিস্তান ও নিউজিল্যান্ড।

সুপার টুয়েলভে বাংলাদেশের খেলার সূচি :
২৪ অক্টোবর : বাংলাদেশ-নেদারল্যান্ডস, হোবার্ট, সকাল ১০টা
২৭ অক্টোবর : বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা, সিডনি, সকাল ৯টা
৩০ অক্টোবর : বাংলাদেশ-জিম্বাবুয়ে, ব্রিজবেন, সকাল ৯টা
২ নভেম্বর : বাংলাদেশ-ভারত, অ্যাডিলেড, দুপুর ২টা
৬ নভেম্বর : বাংলাদেশ-পাকিস্তান, অ্যাডিলেড, সকাল ১০টা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ নেদারল্যান্ডস

আপডেট সময় ০৭:১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২