ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাংলাদেশ ও ব্রুনাই জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে সম্মত

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশ ও ব্রুনাই জ্বালানি খাতে, বিশেষ করে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এবং অন্যান্য পেট্রোলিয়ম পণ্য সরবরাহে দীর্ঘমেয়াদি সহযোগিতার কৌশল খুঁজে বের করতে সম্মত হয়েছে।

১৬ অক্টোবর সন্ধ্যায় ব্রুনাই দারুস সালামের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জুদ্দিন ওয়াদ্দৌলাহর বাংলাদেশে রাষ্ট্রীয় সফর উপলক্ষ্যে বাংলাদেশ ও ব্রুনাই দারুস সালামের এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

এতে বলা হয়, ব্রুনাই দারুস সালাম তার অব্যাহত উন্নয়ন প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে।

বাংলাদেশ ও ব্রনাই দারুস সালাম সংশ্লিষ্ট খাতে বাংলাদেশ থেকে ব্রুনাই দারুস সালামে প্রয়োজনীয় ক্ষেত্রে দক্ষ ও পেশাদারসহ আরও শ্রমিক নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে।

উভয় পক্ষই স্বচ্ছ, সুশৃঙ্খল ও নৈতিকতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া পরিচালনায় সম্মত হয়েছে।

বাংলাদেশ ব্রুনাই দারুস সালামকে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের সুযোগ-সুবিধা গ্রহণের প্রস্তাব করেছে।

ব্রুনাই দারুস সালাম প্রস্তাবটি বিবেচনায় নিয়েছে এবং উভয় দেশের পারস্পরিক সুবিধার স্বার্থে বিনিয়োগ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেছে।

দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি বাংলাদেশকে খাদ্য, কৃষি ও অ্যাকোয়াকালচারের মতো অর্থনৈতিক বৈচিত্র্যমূলক কর্মকাণ্ডে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করার আমন্ত্রণ জানিয়েছে।

উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে এবং দ্বিমুখী বাণিজ্যের পরিমাণ বাড়ানোর জন্য কাজ করার আগ্রহ প্রকাশ করেছে, যা বর্তমানে সম্ভাবনার অনেক নিচে।

উভয় পক্ষ বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং ব্রুনাই দারুস সালামের অর্থ ও অর্থনীতি মন্ত্রণালয়ের মধ্যে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বর্ধিত ব্যবসা-ব্যবসা সম্পর্ক এবং সহযোগিতার জন্য সহায়তা চাওয়ার একটি প্রক্রিয়ার সম্ভাবনা অন্বেষণের আলোচনাকে স্বাগত জানায়।

উভয় পক্ষ হালাল বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বাংলাদেশ ও ব্রুনাই জ্বালানি খাতে সহযোগিতা জোরদারে সম্মত

আপডেট সময় ০৯:৩০:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২