ঢাকা ১১:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

শেরপুরে স্বামীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্ত্রীর কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত লতা বেগম। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরে স্বামীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় লতা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ১১ অক্টোবর দুপুরে শেরপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

রায়ে একইসাথে লতা বেগমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। লতা বেগম শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের মৃত সাইফুল ইসলামের স্ত্রী ও ৩ সন্তানের জননী। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ৫ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের এপিপি আইনজীবী সুব্রত কুমার দে ভানু জানান, ২০১৬ সালের ৩১ আগস্ট রাত ৮টার দিকে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে বাবার বাড়ির লোকজনদের সামনেই স্বামী সাইফুল ইসলামের গালে থাপ্পড় মারে গৃহবধূ লতা বেগম। একইসাথে তাকে কিলঘুঁষিসহ তির্যক ভাষায় তিরস্কার করে লতা। ওই ঘটনায় মনের রাগে-ক্ষোভে সেদিন রাতেই সে নিজ বাড়িতে বিষপানে আত্মহত্যা করে।

পরে সাইফুলের মা সাজেদা খাতুন বাদী হয়ে ওই বছরের ৮ সেপ্টেম্বর লতা বেগমসহ ৬ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেন। পরে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর দীর্ঘ তদন্ত শেষে আদালতে ৬ জনের বিরুদ্ধেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন সিআইডির তৎকালীন এসআই মনিরুল আলম ভুইয়া। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

শেরপুরে স্বামীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় স্ত্রীর কারাদণ্ড

আপডেট সময় ০৯:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২