ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

নারী-এশিয়া কাপ: বৃষ্টিতে স্বপ্ন শেষ বাংলাদেশের

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বৃষ্টির কারণে অষ্টম নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের লিগ পর্ব থেকেই বিদায় নিতে হলো বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশকে। গত এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিলো বাংলাদেশ।

১১ অক্টোবর বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার টুর্নামেন্টের ২০তম ম্যচাটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যায়। প্রায় আড়াই ঘন্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করতে হয় দু’দলকে। আর বৃষ্টিতে ভেসে যায় বাংলাদেশের শিরোপা ধরে রাখার স্বপ্ন।

এতে চতুর্থ দল হিসেবে ৬ খেলায় ৬ পয়েন্ট নিয়ে প্রথমবারের মত এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত হয় থাইল্যান্ডের। আর ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিলো বাংলাদেশ।

এশিয়া কাপের সেমিতে খেলতে হলে বাংলাদেশের সামনে সমীকরন ছিলো, লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিততেই হতো। কিন্তু বৃষ্টির কারনে মাঠে একটি বলও না গড়ালে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়।

বাংলাদেশের চেয়ে পয়েন্টের দিক থেকে এগিয়ে থাকায় সেমিফাইনালের টিকিট পায় থাইল্যান্ড। আর ভারত ১০, পাকিস্তান ৮, শ্রীলংকা ৮ পয়েন্ট নিয়ে আগেভাগেই সেমি নিশ্চিত করেছে।

আগামী ১৩ অক্টোবর হবে টুর্নামেন্টের দু’টি সেমিফাইনাল। আর ১৫ অক্টোবর হবে ফাইনাল।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

নারী-এশিয়া কাপ: বৃষ্টিতে স্বপ্ন শেষ বাংলাদেশের

আপডেট সময় ০৩:৪০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অক্টোবর ২০২২