ঢাকা ০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে পারমাণবিক ‘আর্মাগেডন’ হুমকি : জো বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৬ অক্টোবর বলেছেন, স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্ব পারমাণবিক ‘আর্মাগেডন’ এর ঝুঁকির মধ্যে পড়েছে এবং তিনি ইউক্রেন সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একমুখী অবতলে ধাবিত হওয়ার ‘অফ-র্যা ম্প’ খুঁজে বের করার চেষ্টা করছেন। ‘আর্মাগেডন’ হলো নিউ টেস্টামেন্টে উল্লেখিত বিচার দিবসের আগে ভালো ও মন্দের মধ্যে শেষ ধ্বংসাত্মক যুদ্ধ।

নিউইয়র্কে ডেমোক্র্যেটিক পার্টির তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির বক্তব্য উল্লেখ করে বাইডেন বলেন, ১৯৬২ সালে ‘কেনেডি এবং কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর থেকে আমরা আর্মাগেডনের সম্ভাবনার মুখোমুখি হইনি।’

বাইডেন বলেন, পুতিন যখন ইউক্রেনে তার আগ্রাসন চালানোর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার হুমকি দেন তখন তিনি ‘তামাশা করছেন না’।

সংবাদপত্রের মোগল নামে খ্যাত রুপার্ট মারডকের ছেলে জেমস মারডকের ম্যানহাটনের বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় সমর্থকদের সামনে দেয়া বক্তব্যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের পারমাণবিক হুমকির কারণে তৈরি ঝুঁকি সম্পর্কে বাইডেন তার অস্বাভাবিক এই কঠোর মন্তব্য করেন।

৬০ বছর আগে কিউবায় মোতায়েন সোভিয়েত ইউনিয়নের ক্ষেপণাস্ত্র থেকে সহজেই মার্কিন যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকির স্থবিরতার কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘বিদ্যমান পরিস্থিতি যদি একইভাবে একই দিকে চলতে থাকে তাহলে সেটি কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের পর প্রথমবারের মতো আমাদের সামনে এটি হবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সরাসরি হুমকি।’

বাইডেন বলেন, ‘আমরা পুতিনের ‘অফ-র্যা ম্প’ কী তা বোঝার চেষ্টা করছি।’

পশ্চিমা-সমর্থিত কিয়েভের কঠোর প্রতিরোধের মুখে ইউক্রেনীয় ভূখন্ড দখল করার জন্য তার বিকল্পগুলি শেষ হয়ে গেছে বলে মনে করলে পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করার অবিবেচক গোপন হুমকি দিয়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, এগুলি সম্ভবত তুলনামূলকভাবে ছোট, কৌশলগত হামলা হবে। তবে বাইডেন সতর্ক করে দিয়েছেন যে সীমিত এলাকায় এই ধরনের হামলা এখনও একটি বিস্তৃত দাবানল সৃষ্টির ঝুঁকি তৈরি করবে।

‘আমাদের এমন একজন লোক আছেন যাকে আমি মোটামুটি ভালোভাবে চিনি’ উল্লেখ করে বাইডেন বলেন, ‘যখন তিনি কৌশলগত পারমাণবিক অস্ত্র বা জীবাণু বা রাসায়নিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে কথা বলেন, তখন তিনি রসিকতা করেন না, কারণ তার সামরিক বাহিনী উল্লেখযোগ্যভাবে দুর্বল।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

স্নায়ুযুদ্ধের পর প্রথমবারের মতো বিশ্বে পারমাণবিক ‘আর্মাগেডন’ হুমকি : জো বাইডেন

আপডেট সময় ০৬:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২