ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি ইত্তেফাকুল উলামা জামালপুর জেলা কমিটিতে শামসুদ্দিন সভাপতি ও মোহাম্মদ আলী সম্পাদক নির্বাচিত

জামালপুর জেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুর জেলা যুবলীগের সভাপতি পদ থেকে রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক পদ থেকে ফারহান আহমেদের সাময়িক অব্যাহতির আদেশ শর্ত সাপেক্ষ প্রত্যাহার করা হয়েছে। ৬ অক্টোবর রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

এ সময় তারা বলেন, কিছু সাংগঠনিক ভুলের কারণে গত বছরের ৪ অক্টোবর কেন্দ্রীয় যুবলীগ জামালপুর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি প্রদান করে একটি পত্র দেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে চলতি মাসের ৪ অক্টোবর সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে মাদারগঞ্জ উপজেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদকে পদ থেক সাময়িক অব্যাহতি প্রদান করা হয়। পরবর্তীতে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও কেন্দ্রীয় যুবলীগের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশক্রমে শর্ত সাপেক্ষ তাদের সাময়িক অব্যাহতি প্রত্যাহার করা হয়। যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান লিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন

জামালপুর জেলা যুবলীগের সভাপতি-সম্পাদকের সাময়িক অব্যাহতির আদেশ প্রত্যাহার

আপডেট সময় ০৬:৪৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অক্টোবর ২০২২