ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

জামালপুরে সাহিত্যমেলা উপলক্ষে প্রস্তুতি সভা

জামালপুরে সাহিত্যমেলা উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।ছবি: বাংলারচিঠিডটকম

জাহাঙ্গীর সেলিম:
স্থবির হয়ে থাকা সাহিত্য, সংস্কৃতি চর্চার নবজাগরণ সৃষ্টির লক্ষ্যে সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতায় আগামী ১৯ ও ২০ অক্টোবর জামালপুরে অনুষ্ঠিত হবে সাহিত্যমেলা। এ উপলক্ষে ৪ অক্টোবর জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রস্তুতি সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শ্রাবস্তী রায়।

বেলা ৩টায় অনুষ্ঠিত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বিশিষ্ট কবি জামালপুর জেলা পরিষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। এতে অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ। সভায় অংশ নেওয়া অর্ধশতাধিক কবি, সাহিত্যিক, নাট্যকার ও সংস্কৃতি কর্মীরা বিভিন্ন মতামত তুলে ধরেন।

দুইদিনব্যাপী সাহিত্যমেলার উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ। এছাড়া অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে বিশিষ্টি কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি মুহাম্মদ সামাদ, বিশিষ্ট লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক বীরমুক্তিযোদ্ধা হারুন হাবীবসহ জামালপুরের কৃর্তিমান লেখকরা। এছাড়া জামালপুরের কবি, সাহিত্যিক যারা দেশের বিভিন্ন অঞ্চলে জীবীকার তাগিদে বাস করছেন তাদের তালিকা করে আমন্ত্রণ জানানোর পদক্ষেপ নেওয়া হবে। এক্ষেত্রে ফেসবুকসহ অন্যান্য গণমাধ্যমে ব্যাপক প্রচারণার উদ্যোগ নেওয়া হবে।

সাহিত্যমেলা সফল করতে বেশ কয়েকটি উপকমিটি গঠন করা হয়। প্রত্যেক উপকমিটির আহ্বায়কগণ তাদের সদস্যদের নিয়ে আলাদা আলাদা সভা করবেন। সার্বিক প্রস্তুতি বিষয়ে তদারকী করবেন অতিরিক্ত জেলা নির্বাহী হাকিম আব্দুল্লাহ আল মামুন বাবু। এছাড়া জেলা প্রশাসক শ্রাবস্তী রায় ও আইনজীবী বাকী বিল্লাহ প্রস্তুতির অগ্রগতি নিয়ে নিবিড় পর্যবেক্ষণ করবেন বলে জানা যায়।

দুইদিনের সাহিত্যমেলায় উদ্বোধনী অনুষ্ঠানসহ ৭টি পর্বে ভাগ করা হয়েছে। স্থানীয় লেখকদের প্রকাশিত গ্রন্থের উপর আলোচনা, কবিতা পাঠ ও আবৃত্তি, গল্প পাঠ, বাঁশী ও সংগীত পরিবেশন ইত্যাদি।

সাহিত্যমেলাকে বর্ণময় করে তুলতে উপকমিটির পাশাপাশি উপস্থিত সকলকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুরে সাহিত্যমেলা উপলক্ষে প্রস্তুতি সভা

আপডেট সময় ০৭:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২