ঢাকা ১২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইউক্রেনে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না : বাইডেন

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২৯ সেপ্টেম্বর দৃঢ়তার সঙ্গে বলেছেন যে, ইউক্রেনে রাশিয়ার নেতৃত্বে গণভোটের ফলাফলকে ‘কখনোই, কখনোই, কখনোই’ স্বীকৃতি দেবে না। তিনি এই তথাকথিত প্রহসনের গণভোটকে আন্তর্জাতিক নীতির ‘প্রকাশ্য লঙ্ঘন’ বলে অভিহিত করেছেন।

ওয়াশিংটনে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপের নেতাদের সঙ্গে দেখা করার সময় বাইডেন বলেন, ‘আমি এ বিষয়ে খুব স্পষ্ট হতে চাই। ইউক্রেনের সার্বভৌম ভূখন্ডে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না।’

তিনি বলেন, ‘তথাকথিত গণভোট ছিল একটি প্রহসন, একটি সম্পূর্ণ ছলনা। ফলাফল মস্কোতে তৈরি করা হয়েছিল।

বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণের সত্যিকারের ইচ্ছা প্রতিদিন প্রতিফলিত হচ্ছে, কারণ তারা তাদের জনগণকে বাঁচাতে এবং তাদের দেশের স্বাধীনতা বজায় রাখতে তাদের জীবন উৎসর্গ করছে।’

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথা উল্লেখ করে বাইডেন বলেন, ‘পুতিনের সাম্রাজ্যবাদী উচ্চাকাক্সক্ষার জন্য ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা জাতিসংঘের সনদ এবং সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতার মৌলিক নীতির স্পষ্ট লঙ্ঘন।’

ক্রেমলিন বলেছে, ইউক্রেনের চারটি অংশের সংযুক্তিকরণ আনুষ্ঠানিকভাবে শুক্রবার ঘোষণা করা হবে, পুতিন একটি বক্তৃতা দেবেন।

রাশিয়ার বিরুদ্ধে পাল্টা স্থল অভিযানে ইউক্রেনের সাফল্যের মধ্যে পুতিন অঞ্চলগুলিকে রক্ষা করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার গোপন হুমকি দিয়েছেন। রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে।
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এর আগে ক্রেমলিনের মঞ্চস্থ ভোটকে আন্তর্জাতিক শান্তির অবমাননা বলে অভিহিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনে রাশিয়ার দাবিকে যুক্তরাষ্ট্র কখনোই স্বীকৃতি দেবে না : বাইডেন

আপডেট সময় ০৩:৩৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২