ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মেলান্দহে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

হেরোইনসহ গ্রেপ্তার মাদক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জামালপুরের মেলান্দহ উপজেলায় ২৯ সেপ্টেম্বর বিকালে অভিযান চালিয়ে হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাবের সদস্যরা।

গ্রেপ্তার মাদক ব্যবসায়ীর নাম মো. ওয়াছকুরুনি (৩০)। তিনি মেলান্দহ উপজেলার চাকদহ সরদারবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর বিকাল পৌনে ৫টার দিকে মেলান্দহ থানাধীন শহীদ মিনার মোড়স্থ মেসার্স আলম অটোহাউজের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ওয়াছকুরুনিকে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৮ গ্রাম কথিত মাদক দ্রব্য হেরোইন ও একটি মোবাইল সেট (সীমসহ) উদ্ধার করা হয়। মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা।

র‌্যাব আরও জানায়, আসামির বিরুদ্ধে মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মেলান্দহে র‌্যাবের অভিযানে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ১০:১৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর ২০২২