ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ছয় দাবাড়ু। আগামী ১ অক্টোবর থেকে ১১ অক্টোবর আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, মো. সাজিদুল হক, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, স্বর্নাভো চৌধুরী, জান্নাতুল ফেরদৌস ও ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা।

২৬ সেপ্টেম্বর দাবা ফেডারেশনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। ফেডারেশনের সহ-সভাপতি কে এম শহিদউল্যা, কার্যনির্বাহী সদস্য মাহমুদা হক চৌধুরী মলি ও মো. সজল মাহমুদ, ট্রেইনার আবু সুফিয়ান শাকিল এবং ফেডারেশনের নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩০ সেপ্টেম্বর আজারবাইজানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। দলের সঙ্গে অধিনায়ক কাম প্রশিক্ষক হিসেবে যাচ্ছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:৩৭:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২