ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ফুটবল খেলতে কাতার যাচ্ছে নারী পথশিশুরা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ এবার ফুটবল খেলতে কাতার যাচ্ছে বাংলাদেশের সুবিধা বঞ্চিত একদল নারী পথ শিশু। কেএফসি’র পৃষ্ঠাপোষকতায় আগামী ৮ থেকে ১৫ অক্টোবর কাতারের দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে ১০ জন সুবিধাবঞ্চিত মেয়েদের একটি দল নিয়ে যাচ্ছে বেসরকারি সংস্থা লিডো।

২৫ সেপ্টেম্বর কেএফসির গুলশান শাখায় দলটির কাছে জার্সি হস্তান্তর করে ট্রান্সকম ফুডস লিমিটেডের এই অঙ্গ প্রতিষ্ঠানটি। এই সময় দোহায় স্ট্রিট চিলড্রেন ওয়ার্ল্ডকাপে অংশ নিতে যাওয়া ১০ নারী পথশিশু কোচ ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সুবিধাবঞ্চিত এসব শিশুদের উৎসাহিত করে ট্রান্সকম ফুডসের সিইও অমিত দেব থাপা এসময় বলেন,‘ অনুপ্রেরণা এবং আত্মবিশ্বাসই পারে সফল হওয়ার পথে এগিয়ে নিয়ে যেতে। বাংলাদেশে যাত্রার শুরু থেকেই কেএফসি আলোকবর্তিকা হাতে সমাজে আশার আলো ছড়াতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে। সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য কিছু করতে পেরে আমরা খুবই গর্বিত। কেএফসি ওদের জন্য আরো এমন সুযোগ করে দিতে চায় যা দেশের জন্য গৌরব বয়ে আনবে। ভবিষ্যতে তাদের জন্য আরো অনেক কিছু করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি।’

ট্রান্সকম ফুডসের হেড অব মার্কেটিং মুরাদুল মুস্তাকিনসহ কেএফসির শীর্ষ কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

ফুটবল খেলতে কাতার যাচ্ছে নারী পথশিশুরা

আপডেট সময় ০৯:৩৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২