ঢাকা ০২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

রানির শেষকৃত্য শেষে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু ব্রিটিশ প্রধানমন্ত্রীর

লিজ ট্রাস

ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাস

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে তার রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরে আসতে হলো। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে তাকে ছুটতে হলো নিউইয়র্কে।

বরিস জনসনের উত্তরসূরি ট্রাস সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে সাক্ষাত করবেন। উভয় নেতাই ব্রেক্সিট ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে ট্রাসের কট্টর অবস্থানের বিরোধী।

রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৬ সেপ্টেম্বর ট্রাসকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রের প্রধান হিসেবে এটি ছিল রানির সর্বশেষ আনুষ্ঠানিক কাজ। এর দুদিন পরেই রানি মারা যান। দেশটিতে ১০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।এরফলে ব্রিটেনের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ে।

এদিকে ট্রাস ২১ সেপ্টেম্বর জাতিসংঘে তার মূল বক্তব্যে রাশিয়ার ওপর জ্বালানি নির্ভরতা বন্ধে আন্তর্জাতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানাতে যাচ্ছেন। এছাড়া ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনও তিনি পুনর্ব্যক্ত করবেন।

২২ সেপ্টেম্বর ট্রাসের লন্ডন ফিরে আসার কথা রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

রানির শেষকৃত্য শেষে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু ব্রিটিশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৭:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২