ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

মেক্সিকোয় শক্তিশালি ভূমিকম্পের আঘাতে প্রাণহানি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ মেক্সিকোর পশ্চিমাঞ্চলে ১৯ সেপ্টেম্বর শক্তিশালি এক ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত একজন নিহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৭।

দেশটির জাতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানীর চারশো কিলোমিটার পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে এবং মাটির ১৫ কিলোমিটার গভীরে।

দেশটিতে আরও দুটি ভয়ংকর ভূমিকম্পের বার্ষিকীতে এ ভূমিকম্প ঘটে। মেক্সিকো সিটির কয়েকশ কিলোমিটার দূরেও এ কম্পনের আতংক ছড়িয়ে পড়ে।

ভূমিকম্পের ফলে রাজধানীর ভবনগুলো কেঁপে ওঠে এবং আতঙ্কিত লোকজন রাস্তায় নেমে আসে।

মেক্সিকো সিটির বাসিন্দা ৫৮ বছর বয়সী গেব্রিয়েলা রামিরেজ তার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, মনে হচ্ছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ অবরাদর টুইটারে বলেন, পশ্চিমাঞ্চলীয় কলিমা রাজ্যের মাঞ্জানিলোর এক শপিং সেন্টারের ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে একজন নিহত হয়েছে। এছাড়া মারাত্মক আর কোন ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে না।

উল্লেখ্য এর আগেও ১৯৮৫ ও ২০১৭ সালের এই ১৯ সেপ্টেম্বর তারিখেই দেশটিতে ভয়াবহ দুটি ভূমিকম্প আঘাত হানে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

মেক্সিকোয় শক্তিশালি ভূমিকম্পের আঘাতে প্রাণহানি

আপডেট সময় ০৭:৩৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২