ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নকলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

চলতি অর্থবছরে উন্নয়ন প্রকল্পে এডিবির ২০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন : এডিমন গিন্টিং

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের জন্য চলতি অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ২০ মিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং। ২০ সেপ্টেম্বর সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান।

এডিমন গিন্টিং বলেন, বাংলাদেশের গ্রামীণ ও নগর উন্নয়নে সহায়তা দেওয়ার পাশাপাশি জলবায়ু সহনশীল উন্নয়ন বিনিয়োগকে উৎসাহিত করবে এডিবি। তিনি কোভিড মহামারির মধ্যে অর্থনীতির চাকা সচল রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের প্রশংসা করে বলেন, কোভিড পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ অন্যতম সেরা উদাহরণ স্থাপন করেছে।

অর্থমন্ত্রী মুস্তফা কামাল বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন এবং কোভিড পরিস্থিতি মোকাবিলায় দ্রুততার সাথে বাংলাদেশকে সহায়তার জন্য এডিবি’র ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন।

বৈঠকে আগামীবছর বাংলাদেশে এডিবির ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা হয়। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগি এডিবি। এ যাবৎ বাংলাদেশ সরকারকে এডিবি ২৭ দশমিক ৫৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ সহায়তা প্রদান করেছে।

আপলোডকারীর তথ্য

কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

চলতি অর্থবছরে উন্নয়ন প্রকল্পে এডিবির ২০ মিলিয়ন ডলার ঋণ সহায়তা প্রক্রিয়াধীন : এডিমন গিন্টিং

আপডেট সময় ০৯:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২