ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দিনই নামছে বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ১৮ সেপ্টেম্বর থেকে আবু ধাবিতে শুরু হচ্ছে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব। ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত আবু ধাবিতে অনুষ্ঠিত হবে বাছাইপর্ব।

আসরের প্রথম দিনই মাঠে নামছে বাংলাদেশ নারী দল। তাদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

এবারের বাছাই পর্বে গ্রুপ ‘এ’তে রয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ড ছাড়াও গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

১৮ সেপ্টেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই শুরু করবে বাংলাদেশের নারীরা।

‘বি’ গ্রুপে রয়েছে জিম্বাবুয়ে, থাইল্যান্ড, পাপুয়া নিউ গিনি ও সংযুক্ত আরব আমিরাত।

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ দল। ইনজুরির কারণে বিশ্বকাপ বাছাই পর্বে খেলতে পারবেন না দলের দুই সেরা ক্রিকেটার পেসার জাহানারা আলম ও ব্যাটার ফারজানা হক।

আবু ধাবিতে দলের অনুশীলনে ডান-হাতে ব্যথা পান জাহানারা। অভিজ্ঞ এই বোলারের হাতে দু’টি সেলাই পড়েছে।

আর করোনায় আক্রান্ত হওয়ায় বাছাই পর্ব থেকে ছিটকে পড়েছেন ফারজানা।

জাহানারা ও ফারজানার বদলি হিসেবে আজ দলের সাথে যোগ দেয়ার কথা রয়েছে বাঁ-হাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা ও স্পিন অলরাউন্ডার সোহেলী আক্তারের।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার কোন অভিজ্ঞতা নেই তৃষ্ণার। তবে ৫টি ওয়ানডেতে ৫ উইকেট আছে তার। আর দেশের হয়ে ২টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি খেলেছেন শোহেলী।

জাহানারা ও ফারজানাকে হারালেও মূল লড়াইয়ে নামার আগে প্রস্তুতি ম্যাচে আত্মবিশ্বাসী জয় পেয়েছে বাংলাদেশ।

গতরাতে বাছাই পর্বের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ৫৪ রানের ব্যবধানে হারিয়েছে সংযুক্ত আরব আমিরাতের নারী দলকে। তাই আত্মবিশ্বাস নিয়ে মাঠের লড়াইয়ে নামবে নিগার সুলতানার দল।

সেরা র্যাং কিং নিয়েই বাছাই পর্বের দলগুলো সাজানো হয়েছে। মোট আটটি দল দুই গ্রুপে ভাগ হয়ে বাছাই পর্বে খেলবে। দুই গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। আর সেমিফাইনালের বিজয়ী দু’দল ফাইনাল খেলবে। যেই দু’দল ফাইনালে উঠবে, তারাই পরের বিশ^কাপে খেলার সুযোগ পাবে। আগামী বছরের ৯ ফেব্রুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় বসবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি।

আইসিসি র্যাং কিংয়ের সুবাদে সরাসরি বিশ্বকাপ খেলবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলংকা ও ওয়েস্ট ইন্ডিজ। বাছাই পর্ব থেকে আসা দু’টি দলকে নিয়ে, দশ দলের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।

বাছাই পর্বের প্রথম দিন বাংলাদেশ ছাড়াও আরও তিনটি ম্যাচ রয়েছে। সেখানে লড়বে সংযুক্ত আরব আমিরাত-থাইল্যান্ড, জিম্বাবুয়ে-পাপুয়া নিউ গিনি এবং স্কটল্যান্ড-যুক্তরাষ্ট্র।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম দিনই নামছে বাংলাদেশ

আপডেট সময় ০৯:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২