ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ইসলামপুরে পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের ইসলামপুর উপজেলায় নির্মাণাধীন ঘরের পিলার ভেঙে হামিদুর রহমান (৪২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ১৩ সেপ্টেম্বর বিকালের দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের তেঘুরিয়ার চর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হামিদুর রহমান গাইবান্ধা ইউনিয়নের মালপাড়া গ্রামের মৃত হুজুর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তেঘুরিয়া গ্রামের কাউসারের বাড়িতে একটি ঘর নির্মাণের কাজ করছিলেন হামিদুর। বিকালে কাজ করার এক পর্যায়ে নির্মাণাধীন ভবনের একটি পিলার ভেঙে তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান জানান, শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারের কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পিলার ভেঙে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ০৭:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২