ঢাকা ০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী বিবাহের আগে ছেলে-মেয়ে থ্যালাসিমিয়ার বাহক কিনা তা জানা জরুরি : সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো : নজরুল ইসলাম খান গাঁজা সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড জামালপুরে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপিত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ভবিষ্যত প্রজন্মের জন্য জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন : ধর্ম প্রতিমন্ত্রী

বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনের পর মোনাজাতে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জাতির পিতার কন্যা শেখ হাসিনাই আগামী নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ক্ষমতায় থাকবেন। বাঙালি জাতি বারবার বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছে। দেশবিরোধী এই শক্তি আবার পুরনো ষড়যন্ত্রে মেতে উঠেছে।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ৩ সেপ্টেম্বর বিকালে জামালপুরের ইসলামপুরে চিনাডুলী ইউনিয়নের স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে ৯৩ লাখ টাকা ব্যয়ে বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি আরও বলেন, এদেশে স্বাধীনতা থেকে শুরু করে বাঙালি জাতি আজ পর্যন্ত যা কিছু পেয়েছে, তার প্রত্যেকটি জাতির পিতা এবং তার কন্যা শেখ হাসিনার কারণে পেয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসবেন। বাংলাদেশে এমন কোনো শক্তি নেই শেখ হাসিনার নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে পারে। শেখ হাসিনার সরকারকে উৎখাত করার মত শক্তি-সামর্থ কারো নেই ইনশা-আল্লাহ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০৪১ সাল নাগাদ যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, সেটি বাস্তবায়নের জন্যই আওয়ামী লীগের ক্ষমতায় থাকার দরকার। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য শেখ হাসিনার ক্ষমতায় থাকা দরকার।

অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাকছুদুর রহমান আনছারী, সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক আখন্দ, কৃষিবিদ মঞ্জুরুল মোর্শেদ হ্যাপী, উপজেলা প্রকৌশলী আমিনুল হকসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রবীন্দ্রনাথ শুধু সাহিত্যিক নন, সমাজ ও সভ্যতার গভীর পর্যবেক্ষক ছিলেন : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ভবিষ্যত প্রজন্মের জন্য জনগণ আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবেন : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:১২:০৭ অপরাহ্ন, রবিবার, ৪ সেপ্টেম্বর ২০২২