ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী রাজিব বাস সার্ভিস নিরাপদ করতে পরামর্শ সভা, ১৩ নির্দেশনা অসহায়ত্বের সুযোগে দ্বিগুণ ভাড়ায় চলছে ইসলামপুরে সরকারি অ্যাম্বুলেন্স ভেজাল সরিষার তেল কারখানা সিলগালা, ১ লাখ টাকা জরিমানা যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে চলছে গবাখালি খাল পরিষ্কার স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত

জামালপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

বিএনপি-জামাতের নৈরাজ্য ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। ছবি:এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: দেশ-বিরোধী বিএনপি-জামাতের নৈরাজ্য, তাণ্ডব ও পুলিশের উপরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ এর নির্দেশে জামালপুর জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২ সেপ্টেম্বর বিকেলে বিক্ষোভ মিছিলকে সাফল্য মণ্ডিত করতে জেলা যুবলীগ, শহর যুবলীগ, উপজেলা যুবলীগ, ওয়ার্ড ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে জমায়েত হয়।

পরে জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এরশাদ হোসেন সোহেল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইনজীবী রাসেদুল ইসলাম খোকনের নেতৃত্বে বকুলতলা মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, জেলা যুবলীগের সহ-সভাপতি রিপন দাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুন হোসেন পিপলু, সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম, মেলান্দহ উপজেলার যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

বিক্ষোভ মিছিলে জেলা যুবলীগ, শহর যুবলীগ, সদর উপজেলা যুবলীগ, মেলান্দহ ও সরিষাবাড়ি উপজেলা যুবলীগ, শহরস্থ ওয়ার্ড ও ইউনিট যুবলীগের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জামালপুর জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২