ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

পাকিস্তানে বন্যায় ১৯ জন নিহত, আহত ১,২৫৬

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রবল মৌসুমী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা ও বন্যাজনিত দুর্ঘটনায় গত ২৪ ঘণ্টায় আরো ১৯ জন নিহত এবং ১,২৫৬ জন আহত হয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এ খবর জানিয়েছে।

এনডিএমএ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, দেশব্যাপী বন্যা সংক্রান্ত বিভিন্ন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৯ শিশু ও ৭ জন নারী রয়েছে।

রিপোর্টে আরো বলা হয়েছে, বন্যায় মারাত্বকভাবে ক্ষতিগ্রস্ত পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশে ১২ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। উত্তরাঞ্চলীয় খাইবার ও দক্ষিণাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের পর সিন্ধু প্রদেশে বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় যথাক্রমে ৪ জন ও ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পাকিস্তানে জুনের মাঝামাঝি সময় থেকে এ পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ১ হাজার ১৮৬ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে ৪ হাজার ৮৯৬ জন।

এনডিএমএ’র রিপোর্টে বলা হয়েছে, বন্যা শুরুর পর থেকে ১,২১,৬৩০ জনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া, বর্তমানে ৪ লক্ষ ৭২ হাজার ৩১৩ জন লোক এখনো তাঁবুতে বসবাস করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

পাকিস্তানে বন্যায় ১৯ জন নিহত, আহত ১,২৫৬

আপডেট সময় ০৫:২০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২