ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী নৈরাজ্য ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল ৩৫ বিজিবির অভিযান : বকশীগঞ্জ সীমান্তে ভারতীয় মদ জব্দ একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত

জামালপুরে জাতীয় শোক দিবসে কৃষকলীগের আলোচনা সভা, দোয়া মাহফিল

জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষকলীগের আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি: এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জামালপুর জেলা ও পৌর কৃষকলীগ। ৩১ আগস্ট রাতে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কৃষক লীগ, জামালপুর জেলা শাখার সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরোর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সহ-সভাপতি ফজলুর রহমান বিএসসি, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল বারী, জামালপুর সদর উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক এস মুরছালীন জুয়েল, পৌর কৃষক লীগের সহ-সভাপতি মো. হাসান আলী, সাধারণ সম্পাদক রবিনুজ্জামান সম্রাট, সাংগঠনিক সম্পাদক সেলিম আহাম্মেদ, ভূমি বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সহ-আইন বিষয়ক সম্পাদক ইশতিয়াক, ১৩ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

বক্তারা শোকাবহ আগস্টের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে জেলা কৃষকলীগ, পৌর কৃষলীগ ও উপজেলা কৃষকলীগের সকাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করেন জেলা ও পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ।ছবি: এম আলমগীর

এর আগে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় কুরআনখানী খতম করা হয়। বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে বিভিন্ন জাতের চারাগাছ রোপণ করেন জেলা ও পৌর কৃষকলীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জেলা কৃষকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শাহাদত হোসেন কারী।

উল্লেখ্য, জামালপুর জেলা আওয়ামী লীগ আগস্ট মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ইতিপূর্বে মাসব্যাপী নানা কর্মসূচী পালন করেছে। ৩১ আগস্ট জেলা ও পৌর কৃষকলীগের আলোচনা সভা, দোয়া মাহফিল, কুরআনখানী খতম ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্যে দিয়ে মাসব্যাপী কর্মসূচির সমাপ্ত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাল নোট শনাক্তে জনসচেতনতা ও সতর্কতা বাড়ানোর আহ্বান বাংলাদেশ ব্যাংকের

জামালপুরে জাতীয় শোক দিবসে কৃষকলীগের আলোচনা সভা, দোয়া মাহফিল

আপডেট সময় ০৬:২০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর ২০২২