ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

শ্বাশুড়ির সাথে বিবাদে জড়িয়ে লাশ হলো গৃহবধূ

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলায় সীমা আক্তার (২১) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ৩১ আগস্ট দুপুরে উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের আশ্বিনাকান্দা গ্রামের স্বামীর বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত সীমা আক্তার ওই গ্রামের নূর ইসলামের ছেলে অটো চালক জুয়েল মিয়ার স্ত্রী।

পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, প্রায় পাঁচ বছর আগে পার্শ্ববর্তী বীরবান্দা গ্রামের মুজাফফর আলীর মেয়ে সীমা আক্তারের সাথে বিয়ে হয় জুয়েলের। তাদের দাম্পত্যে এক ছেলে সন্তান হয়। সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এরই জের ধরে ৩১ আগস্ট তার শ্বাশুড়ির সাথে কথা কাটির এক পর্যায়ে সকালে ঘরের আড়ার সাথে গলায় রশি বেঁধে আত্মহত্যা করে সীমা।

পরে স্বজনরা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

শ্বাশুড়ির সাথে বিবাদে জড়িয়ে লাশ হলো গৃহবধূ

আপডেট সময় ০৫:৫৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২