ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে খালের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ইসমাইল হোসেন অন্তর

ইসমাইল হোসেন অন্তর

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় খালের পানিতে ডুবে ইসমাইল হোসেন অন্তর (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৩১ আগস্ট দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অন্তর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে ও শেরপুর সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরে অন্তর পার্শ্ববর্তী দরগাহ খালে গোসলের সময় সাঁতার কাটছিল। এক পর্যায়ে অথৈ পানিতে ডুবে যায় সে। এ সময় স্থানীয় লোকজন অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্তরের স্বজনরা জানায় সে সাঁতার জানতো না।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

ঝিনাইগাতীতে খালের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১০:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২