ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

অবৈধ লাইন বিচ্ছিন্ন করায় পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : অবৈধ লাইন বিচ্ছিন্ন করায় ক্ষুব্ধ হয়ে এক নারী গ্রাহক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বলে অভিযোগ করেন পিডিবির নির্বাহী প্রকৌশলীর আবু বকর তালুকদার। তবে বাসায় ঢুকে ওই গ্রাহকের আসবাবপত্র তছনছ করায় পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন বলে দাবি ওই গ্রাহকের।

পিডিবি সূত্রে জানা যায়, পিডিবির অফিস সংলগ্ন প্রবাসী আব্দুল খালেকের বাসায় অবৈধ লাইন বিচ্ছিন্ন করে, ২১ আগস্ট ২০২২ ইং তারিখে বিদ্যুৎ আদালতে মামলা রজু করা হয়। যার মামলা নাম্বার ১০৬/ ২২. সেই মামলার নিশ্চিত শাস্তি জেনে ও তার কাছ থেকে পিডিবির জমি দক্ষল মুক্ত করায় ক্ষুব্ধ হয়ে পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করে।

পিডিবি সূত্রে আরও জানা যায়, গত বুধবার ২৪ আগস্ট রাত আনুমানিক ৭টার দিকে পিডিবি অফিস সংলগ্ন রাস্তার দক্ষিণ পাশে প্রবাসী খালেক এর বাসায় আলো জ্বলতে দেখে পিডিবির লোকজন পিডিবির জায়গায় দাঁড়িয়ে জানালা দিয়ে একজন নারীকে প্রশ্ন করে যে, বিচ্ছিন্ন লাইন থেকে কেমনে বাতি জ্বালাচ্ছেন! সেই কথোপকথনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাওয়ায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা ঝড় উঠেছে।

এ ব্যাপারে নারী গ্রাহক মাহফুজা বেগম অভিযোগপত্রে বলেন, পিডিবির লোকজন অবৈধভাবে আমার বাসায় ঢুকে, বাসার মালপত্র তছনছ করছে, আমার তিন ভরি স্বর্ণ ও ৮০ হাজার টাকা নিয়ে গেছেন।

পিডিবি নির্বাহী প্রকৌশলী আবু বকর তালুকদার বলেন, আমি ওই প্রবাসী আব্দুল খালেকের কাছ থেকে পিডিবির জমি উদ্ধার করেছি, তার বাসার অবৈধ লাইন কেটে দিয়েছি, সে আমাকে জমি উদ্ধার না করার জন্যে বারবার ঘুষ দিতে চেয়েছেন। তার ঘুষ আমি প্রত্যাখ্যান করেছি বলে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দেন।

সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবির বলেন, একজন নারী অভিযোগ করেছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

অবৈধ লাইন বিচ্ছিন্ন করায় পিডিবির কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

আপডেট সময় ০৩:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২