ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑  ইন্দোনেশিয়া উপকূলে ২৩ আগস্ট রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। এতে লোকজন তাদের ঘরবাড়ি থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসে। তবে এ ভূমিকম্পের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএপি’র।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপ উপকূলের জলসীমার তলদেশের স্বল্প গভীরে স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে (গ্রিনিচ মান সময় ১৪৩০টা) এ ভূমিকম্প আঘাত হেনেছে। এ উপকূলের একেবারে কাছে বেংকুলু, সাউথ সুমাত্রা ও লমাং প্রদেশ অবস্থিত।

স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভূমিকম্পের ঘটনায় দক্ষিণ সুমাত্রা ও বেংকুলুর বাসিন্দারা দ্রুত তাদের ঘরবাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষতির কোন খবর পায়নি। এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি।

এদিকে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিকেএমজি) সেখানের বাসিন্দাদের প্রথম দফার ভূমিকম্পের পরবর্তী সম্ভাব্য ভূমিকম্প আঘাতের ব্যাপারে সজাগ থাকার পরামর্শ দিয়েছে।

তারা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৫ এবং এর উৎপত্তিস্থল ছিল তীর থেকে প্রায় ৬৪ কিলোমিটার দূরে সমুদ্র তলদেশে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইন্দোনেশিয়ার সুমাত্রা উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আপডেট সময় ০৫:০৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০২২