ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের দেশের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের খাদ্যশস্যের মজুত রয়েছে : খাদ্য প্রতিমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া হবে : ওয়ারেছ আলী মামুন ইসলামপুরে এমপি’র গাড়ি ভাংচুর, প্রতিবাদে বিক্ষোভ মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী ফিরোজ মিয়া’র উঠান বৈঠক সারাদেশে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় ১১ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাজনীতি ভোগের জন্য নয়, এটি জনগণের ভাগ্য পরিবর্তনের মাধ্যম : তথ্যমন্ত্রী নিখোঁজ শিশু সাদের সন্ধানের দাবিতে মানববন্ধন বকশীগঞ্জে বসতঘর লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার নাজমুল ইসলাম। ছবি: বাংলারচিঠিডটকম

জিএম ফাতিউল হাফিজ বাবু, বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে।

এ অভিযোগে নাজমুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানাধীন কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

১৯ আগস্ট রাত ৯টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। নাজমুল ইসলাম উত্তর ধাতুয়া কান্দা গ্রামের নূর ইসলামের ছেলে।

ধর্ষণের শিকার ওই কিশোরীর মা জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে গত এক বছর যাবত তাঁর দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে আসছে নাজমুল ইসলাম।

১৮ আগস্ট রাতে প্রকৃতির ডাকা সাড়া দিতে ঘরের বাইরে বের হলে নাজমুল ইসলাম তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। এসময় তাঁর ডাক চিৎকারে বাড়ির লোকজন ঘটনাস্থলে এলে নাজমুল দ্রুত পালিয়ে যায়।

এঘটনায় ১৯ আগস্ট সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে কামালের বার্ত্তী পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে নাজমুলকে আটক করে পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে।

গ্রেপ্তার হওয়া নাজমুলকে ২০ আগস্ট আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি ডাক্তারি পরীক্ষার জন্য ভুক্তভোগী কিশোরীকে জামালপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান ডা. জুবাইদা রহমানের

বকশীগঞ্জে দৃষ্টি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২