ঢাকা ০৮:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

দেওয়ানগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে পড়ে দুই শিক্ষার্থী আহত

জামিউল উলুম কওমী মাদ্রাসার ভবন। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জামিউল উলুম কওমী মাদ্রাসার ছাদ থেকে পড়ে আব্দুল আজিজ (১৪) ও আসাদুল্লাহ (১৩) নামে দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। ২০ আগস্ট সকালে পৌর এলাকার আজিমনগর বাদেশশারিয়াবাড়ী ওই মাদরাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, মাদ্রাসাটির তিনতলা ভবনে প্রায় ৪০ জন শিক্ষার্থী হেফজ বিভাগে অধ্যয়ন করছে। সকাল ৯টায় ক্লাস শেষ হয়। সবাই ঘুমিয়ে পড়ে। আসাদুল্লাহ ও আজিজ বারান্দার রেলিংয়ে বসে কথা বলছিল। এক সময় একজন পড়ে যেতে লাগলে অপরজন তাকে বাঁচাতে গেলে দুজনই একসঙ্গে পড়ে যায়।

মাদ্রাসাটির শিক্ষক আমিনুল ইসলাম জানান, আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই হাত-পা, কোমর প্লাস্টার করা হয়েছে। আহতদের দেওয়ানগঞ্জ হাসপাতালে নেওয়া হলে অবস্থা শঙ্কটাপন্ন হওয়ায় তাদেরকে জামালপুর জেলা হাসপাতালে পাঠানো হয়।

আহতরা হলো- জেলার ইসলামপুর উপজেলার উলিয়া গ্রামের হাফেজ আব্দুল আজিজ এবং বকশীগঞ্জ উপজেলার বগারচরের হেফজ শিক্ষার্থী আসাদুল্লাহ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

দেওয়ানগঞ্জে মাদ্রাসার ছাদ থেকে পড়ে দুই শিক্ষার্থী আহত

আপডেট সময় ০৭:২৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২