ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

লিয়াকত হোসাইন লায়ন :
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আইনজীবী ফজলে রাব্বী মিয়া এমপি আর নেই। শুক্রবার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

ডেপুটি স্পিকার এবং বর্ষীয়ান আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

এক শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আইনজীবী ফজলে রাব্বী মিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ একজন বীর মুক্তিযোদ্ধা, অভিজ্ঞ, বিচক্ষণ এবং নিষ্ঠাবান রাজনীতিবিদকে হারালো। প্রতিমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন।

ফজলে রাব্বী মিয়া ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৯ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯০ সালে আইন বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন তিনি। দশম সংসদ থেকে তিনি ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে ধর্ম প্রতিমন্ত্রীর শোক

আপডেট সময় ০২:৪১:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২