ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

মাদারগঞ্জে হাসপাতাল থেকে টেনে বের করে পিটিয়ে হত্যার অভিযোগ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বাদল (৬০) নামে এক ব্যাক্তিকে আহত অবস্থায় হাসপাতাল থেকে টেনে বের করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। ২১ জুলাই সকালে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। নিহত বাদল উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া সকাল বাজার এলাকার মৃত হজরত আলীর ছেলে সে কাঠ মিস্ত্রীর কাজ করতো। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, নিহত বাদলের বড়ভাই কাশেম মিস্ত্রি (৬৫), ছোট ভাই আইনাল হক (৫০), ছেলে রাশেদুল (২৫), রাসেল (৩০), রাজু (২৮), ভাতিজা আরাফাত (১৪), প্রথম স্ত্রী আসফুল, (৫৫) দ্বিতীয় স্ত্রী হাজরা (৫২) ও পুত্রবধূ সেলিনা (২৫)। আহত সকলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাদলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল প্রতিবেশী রফিকুল ইসলাম মেজরের। পূর্ব বিরোধের জেরে বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রফিকুল ইসলাম গং লাঠিসোঁটা-দেশীয় অস্ত্র নিয়ে বিরোধকৃত জমি দখল করতে আসেন। এ সময় বাদল ও পরিবারের সদস্যরা বাধা দিলে অভিযুক্তরা আঘাত করেন। এতে বাদল গুরুতর আহত হন। পরে স্বজনেরা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় তাঁরা হাসপাতাল থেকে টেনে বের কওে ওপর রফিকুল ইসলাম মেজরের আত্মীয়রা আরেক দফা হামলা চালান। এতে অবস্থা সংকটাপন্ন হলে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত বাদলের ছেলে রাশেদুল বলেন, ‘রফিকুল ইসলাম মেজরের সঙ্গে আমাদের বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে তাঁরা দলবল নিয়ে জমি দখল করতে আসলে আমরা বাধা দিলে আমাদের ওপর হামলা চালায়। আমরা এ ঘটনায় বিচার চাই।’

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে একজন বাদল নামের একজন নিহত হয়েছেন। এ খবর জানার পর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, রাত ১১.৩০ পর্যন্ত এজাহার দাখিল হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে হাসপাতাল থেকে টেনে বের করে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২