ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে’র দেশ ছেড়ে পালানোর পর কয়েক ঘন্টার মধ্যেই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংন্থা এএফপি এ কথা জানায়।

প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বেজ জানায়, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় পরিস্থিতি মোকাবেলার জন্য এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

তীব্র অর্থনৈতিক সংকটে পতিত দেশটিতে ব্যাপক গণ আন্দোলনের মুখে প্রেসিডেন্ট পদত্যাগে বাধ্য হওয়ার পর তিনি দেশ ত্যাগ করলেন। এর আগে তার ভাই মাহিন্দা রাজাপাকশে আন্দেলনের মুখে পদত্যাগ করলে গোটাবায়ে রনিল বিক্রমা সিংহকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন। অবশেষে তিনিও তার পদত্যাগের কথা ঘোষণা দেন।

এদিকে শ্রীলঙ্কার রাজনৈতিক দলগুলোও ইতোমধ্যে একটি সর্বদলীয় ঐক্যমতের সরকার গঠনে রাজী হয়েছে।

পার্লামেন্টের স্পিকারের কাছে দেওয়া পত্রে প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকশে তার পদত্যাগে সম্মত হওয়ার কথা আগেই জানিয়েছিলেন, সে অনুযায়ী আজ তার পদত্যাগ করার কথা।

গোটাবায়া (৭৩) তার স্ত্রী, ও একজন দেহরক্ষীকে সঙ্গে নিয়ে পুলিশের প্রহরায় অজ্ঞাত স্থানের উদেশ্যে যাত্রা করেন। শ্রীলঙ্কা থেকে একটি সামরিক বিমানে (এন্টোনভ-৩২) করে তিনি মালদ্বীপ পৌঁছান। মালে বিমান বন্দরের একজন কর্মকর্তা এএফপি’কে একথা জানায়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

আপডেট সময় ০৩:১৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২