ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্র রাশেদুল ইসলাম (১৪) নিহত হয়েছে ও গুরুতর আহত হয়েছে স্বাধীন (১৫)। ১২ জুলাই দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মিতালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, ১২ জুলাই দুপুরে রাশেদুল ইসলাম ও স্বাধীন মিয়া মোটরসাইকেল যোগে মিতালী গাছবাড়ী ব্রীজ দিয়ে যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যায় রাশেদুল ইসলাম। স্বাধীনকে গুরুতর আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। রাশেদুল ইসলাম বাউল পাড়া গ্রামের হাসেম আলীর ছেলে, একই গ্রামের হযরত আলীর ছেলে স্বাধীন। দুজনই মিতালী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে বলে জানান সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জোয়াহের হোসেন খাঁন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ১

আপডেট সময় ০৬:১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২