ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

তাপমাত্রা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে সতর্কতা জারি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ইংল্যান্ড ও ওয়েলসের বিশাল এলাকা জুড়ে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের (৮৬ ফারেনহাইট) ওপরে উঠে যাওয়ার আশংকায় বৃটেন সোমবার সেখানে ‘অত্যধিক তাপ সতর্কতা’ জারি করেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষত দক্ষিণ ও মধ্য ইংল্যান্ড এবং ওয়েলসে এ সপ্তাহে গরম আবহাওয়া বলবত থাকবে। মঙ্গলবার দক্ষিণ- পূর্ব ইংল্যান্ডে সন্ভব্য তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস।

স্পেন ও পর্তুগালের বেশ কয়েকটি এলাকায় দাবদাহ অব্যাহত রয়েছে , সেখানকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

এদিকে আবহাওয়া দপ্তরের ডেপুটি চিফ আবহাওয়াবিদ রেবেকা শারবিন জানান, আগামী সপ্তাহের প্রথম পর্যন্ত যুক্তরাজ্যে এই উচ্চ তাপ বজায় থাকবে।

তিনি আরো জানান, রবি- সোমবার নাগাদ দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

উল্লেখ্য বৃটেনের পূর্বাঞ্চলীয় ক্যাম্ব্রিজ বোটানিক গার্ডেনে ২০১৯ সালের ২৫ জুলাই সর্বোচ্চ ৩৮. ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

তাপমাত্রা বেড়ে যাওয়ায় যুক্তরাজ্যে সতর্কতা জারি

আপডেট সময় ০৫:৩৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২