ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত আইনজীবীর কার্যালয় থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র, মাদক উদ্ধার এক শিক্ষকেই চলছে পশ্চিম চর নাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত পাঠদান উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা সামছুল হুদার সপ্তম মৃত্যুবার্ষিকী পালিত মাদারগঞ্জে সাপে কাটা নারীর মৃত্যু, স্বাস্থ্যকর্মীর উপর হামলা জামালপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত জামালপুরে প্রয়াত বিএনপি নেতা সাইদুর রহমান খোকা স্মরণে দোয়া মাহফিল গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে ইউপি সদস্যসহ ৭ জনকে মৃত্যুদন্ড বকশীগঞ্জে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মৃত দুই গ্রাহকের নমিনির হাতে বীমা দাবির চেক হস্তান্তর

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় নিখোঁজের ৫ ঘণ্টা পর হাফেজ শরিফুল ইসলাম (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৫ জুন দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের বাগআছরা এলাকায় বিলের পানি থেকে যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত শরিফুল ইসলাম উপজেলার পিংনা ইউনিয়নের বাগআছরা গ্রামের আমানত আলীর ছেলে ও পেশায় একটি মাদরাসার কোরআনের হাফেজ।

বিষয়টি নিশ্চিত করেন পিংনা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাফেজ শরিফুর ইসলাম ফয়সাল (২০) নামের এক যুবক সকাল ৯টার দিকে বাড়ির কাছেই বিলের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সংবাদটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার লোকজন বিলের পানিতে নেমে তাকে খুঁজতে থাকে। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল চেষ্টা চালিয়ে ৫ জুলাই দুপুরে হাফেজ শরিফুল ইসলামকে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসাইন বলেন, নিখোঁজের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ডুবুরি দল ও পুলিশ চেষ্টা চালিয়ে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি শেরপুর জেলা কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে নিখোঁজের ৫ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৮:৩৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২