ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আর নেই ইসলামপুরে যুবদল নেতাকে মামলায় ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন মাদারগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস উদযাপিত গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন

বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার : ডব্লিউএইচও

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ ফিফা বিশ্বকাপ ২০২২ চলাকালে স্বাগতিক কাতার করোনা মহামারির ঝুঁকি ভালোভাবে সামাল দিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও বা হু’র জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান বলেন, অন্যান্য বড় ইভেন্টের তুলনায় নভেম্বর-ডিসেম্বরের ওই টুর্নামেন্টে মহামারির ঝুঁকি বেশী হবে বলে মনে করার কোন কারণ নেই।

হু’র ফেসবুক পেজে সরাসরি আলোচনায় তিনি বলেন,‘ পরিকল্পিত ভাবে পরিচালনা করতে পারলে খুব নিরাপদেই এমন জনসমাবেশ সামলানো সম্ভব। আমরা কাতারী কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে এই বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। বিশ্বকাপ কিভাবে নিরাপদে সম্পাদন করা যায় সে বিষয়ে আমরা তাদেরকে নিয়মিত ভাবে পরামর্শ দিয়ে যাচ্ছি।

বিশ্বকাপে জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কাতারের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ খুবই তৎপর। সামগ্রিকভাবে ঝুঁকিগুলো খুবই যতœ সহকারে পরিচালিত হচ্ছে।’

টুর্নামেন্টের জন্য ২০ লাখ টিকিট বিক্রি করা হবে এবং ১০ লাখ টিকিট পৃষ্ঠপোষক ও বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার জন্য বরাদ্ধ থাকবে।

রায়ান বলেন,‘ অন্যসব জনসমাবেশের তুলনায় বিশ্বকাপের সমাবেশ বেশী ঝুঁকিপুর্ণ হবে বলে আমি মনে করিনা। বিশ্বকাপ টুর্নামেন্ট তারা সফলতার সঙ্গে পরিচালিত করতে পারবে বলে আমার বিশ্বাস রয়েছে।’

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জায়গার মধ্যেই ৩২ দলের এই টুর্নামেন্টটি আয়োজিত হতে যাচ্ছে। আগামী ২১ নভেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্টটি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদ উদ্ধার

বিশ্বকাপ চলাকালীন করোনা ঝুঁকি মোকাবেলা করতে পারবে কাতার : ডব্লিউএইচও

আপডেট সময় ০৭:১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২