ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

জামালপুর জেলা পরিষদে ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুর জেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরীসহ অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম : জামালপুর জেলা পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য ৫৭ কোটি ২৬ লাখ ২ হাজার ৩০৫ টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়েছে। ২৯ জুন দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে জামালপুর জেলা পরিষদের উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এ বাজেট ঘোষণা করা হয়।

জামালপুর জেলা পরিষদের প্রশাসক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেকসহ সাত উপজেলার সমন্বয় কমিটির সদস্য ও সাংবাদিকবৃন্দ।

সভা শেষে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করেন। এবারের বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৭ কোটি ২৬ লাখ ২ হাজার ৩০৫ টাকা। এর মধ্যে সরকারি অনুদান থেকে ২০ কোটি টাকাসহ বিভিন্ন খাতে নিজস্ব তহবিলে আয় ধরা হয়েছে ৩২ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া প্রারম্ভিক স্থিতি দেখানো হয়েছে নিজস্ব খাতে ১৩ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৫০৯ টাকা এবং এডিপি খাতে ১০ কোটি ৯১ লাখ ৮১ হাজার ৭৯৬ টাকা।

অপরদিকে এবারের বাজেটে আয়ের সমান ব্যয় ধরা হয়েছে। বিভিন্ন উন্নয়ন খাতে সবচেয়ে বেশি ব্যয় দেখানো হয়েছে ৫৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার টাকা। এছাড়া ব্যয়ের খাতে বছর শেষে নিজস্ব তহবিলে সম্ভাব্য সমাপনী স্থিতি দেখানো হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৫২ হাজার ৩০৫ টাকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

জামালপুর জেলা পরিষদে ৫৭ কোটি টাকার বাজেট ঘোষণা

আপডেট সময় ০৬:৫২:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২