ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

ইসলামপুরে বন্যার পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের শিয়ালদহ নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে গিয়ে ইরশেদা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে শিশু শায়লা আক্তার। ২৪ জুন (২৪ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া শিয়ালদহ নদীতে বান্ধবীদের সাথে গোসল করতে যায় ইরশেদা (১১) ও শায়লা (১২)। অন্য বান্ধবীরা পাড়ে ওঠে আসলেও পানির স্রোতে ভেসে যায় ইরশেদা ও শায়লা।

স্থানীয় লোকজন ইরশেদার মরদেহ উদ্ধার করলেও নিখোঁজ রয়েছে শায়লা। খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছেন।

ইরশেদা গাইবান্ধা ইউনিয়নের নাপিতের চর বলিদাপাড়া গ্রামের খোদু আকন্দের মেয়ে ও নাপিতের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। নিখোঁজ শায়লা একই গ্রামের সানোয়ার হোসেন আকন্দের মেয়ে এবং ওই বিদ্যালয়েরই পঞ্চম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

গাইবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

ইসলামপুরে বন্যার পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

আপডেট সময় ০৮:৪৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০২২