ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা

ইসলামপুরে কমছে বন্যার পানি, ৩০ হাজার মানুষ পানিবন্দি, ৬৬ শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ১ সেন্টিমিটার হ্রাস পেয়ে বিপদসীমার ৫৭ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বন্যা পরিস্থিতি উন্নতি হতে শুরু করলেও এখনো পানিবন্দি উপজেলা ৭টি ইউনিয়নের অন্তত ৩০ হাজার মানুষ। দুর্গত এলাকায় বিশুদ্ধ, পানি, শুকনো খাবার এবং গো খাদ্যের সংকট দেখা দিয়েছে। ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ রয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, বিদ্যালয়ে বানভাসীদের আশ্রয় নেওয়ায় ১৭টি প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রয়েছে।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান জানান, পশ্চিমাঞ্চলের ৪৯টি প্রতিষ্ঠানে পানি উঠায় পাঠদান বন্ধ করা হয়েছে।

পিআইও মেহেদী হাসান টিটু জানান, এরইমধ্যে বন্যা কবলিতদের জন্য কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ার পাড়া, সদর ও পার্থশী ইউনিয়নে ৩৬ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। আরও ৫৪ মেট্রিক টন চাল ও ১ লাখ টাকা ও ২ শত প্যাকেট শুকনো খাবার বরাদ্দ পাওয়া গেছে। সরকারি হিসাবে বন্যায় উপজেলার ৭ হাজার ৫শত পরিবারের মানুষ পানিবন্দি রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল

ইসলামপুরে কমছে বন্যার পানি, ৩০ হাজার মানুষ পানিবন্দি, ৬৬ শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান বন্ধ

আপডেট সময় ০৫:১৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২