ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

ইসলামপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত, ২৮ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

বন্যার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল তলিয়ে গেছে। ছবি: বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ১৯ জুন বিকাল পর্যন্ত যমুনার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টানা বর্ষণ আর উজানের নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের ইসলামপুরে যমুনা, ব্রহ্মপুত্র, জিঞ্জিরামসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি ১৩ সেন্টিমিটার বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার ২৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে করে উপজেলার চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, বেলগাছা ও কুলকান্দি ইউনিয়নে নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলোতে বন্যা দেখা দিয়েছে। এসব এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে খুব দ্রুত সময়ের মধ্যে এসব এলাকায় বিশুদ্ধ পানি এবং খাদ্য সংকট দেখা দিবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হাসান জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলা পশ্চিমাঞ্চলের ২৫ বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার জানান, যমুনান তীরবর্তী এলাকার ৩টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু জানান, পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেও বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়নি। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

ইসলামপুরে বন্যার পানি বৃদ্ধি অব্যাহত, ২৮ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আপডেট সময় ০৮:০৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুন ২০২২