ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড জামালপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষমেলা শুরু জুলাই শহিদদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে হামলা : প্রতিবাদে জামালপুরে এনসিপির মশাল মিছিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী বকশীগঞ্জে রিং জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উন্নয়ন কাজে অনিয়ম হলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে : গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

১৫ ঘন্টা পর বন্যার পানিতে ভেসে উঠল নিখোঁজ কৃষক ও রাজমিস্ত্রির লাশ

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর, বাংলারচিঠিডটকম: বন্যার পানিতে নিখোঁজ হওয়ার ১৫ ঘন্টা পর শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় কৃষক ও রাজমিস্ত্রির মৃতদেহ লাশ উদ্ধার হয়েছে। ১৮ জুন সকালে উপজেলার পৃথক স্থান থেকে ওই দুইজনের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন সদর ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের মৃত. নফজ উদ্দিনের ছেলে কৃষক আশরাফ আলী (৬০) ও ধানশাইল ইউনিয়নের বাগেরভিটা গ্রামের শেখ কাদের আলীর ছেলে রাজমিস্ত্রি আবুল কালাম (৩৩)।

স্থানীয় ইউপি সদস্য রকিব বাদশা জানান, ১৭ জুন বিকাল পাঁচটার দিকে বৈরাগীপাড়া গ্রামের কৃষক আশরাফ আলী অসাবধানতায় বন্যার পানিতে পড়ে ভেসে যান। পরে ১৮ জুন সকালে ওই এলাকার শেষপ্রান্তে পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় ওই কৃষককে লাশ উদ্ধার করে স্থানীয়রা।

ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ১৭ জুন বিকালে বাগেরভিটা গ্রামের রাজমিস্ত্রি আবুল কালাম হাঁস ধরতে গিয়ে বন্যার পানিতে ভেসে নিখোঁজ হন। পরে ১৮ জুন সকালে বাগেরভিটা এলাকার বিলের পানিতে ভাসতে দেখে তার লাশ উদ্ধার করে আত্মীয়-স্বজনরা।

এর আগে ১৭ জুন দুর্ঘটনার খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে গতকাল বিকেল থেকেই অভিযান পরিচালনা করেন ফায়ার সার্ভিসের কর্মী ও পরিবারের সদস্যসহ স্থানীয়রা। তবে রাত আটটা পর্যন্ত নিখোঁজ ব্যক্তিদের পাওয়া না যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়।

ঝিনাইগাতী থানা পুলিশের এসআই আব্দুর রাজ্জাক ওই দুইজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বকশীগঞ্জে মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড

১৫ ঘন্টা পর বন্যার পানিতে ভেসে উঠল নিখোঁজ কৃষক ও রাজমিস্ত্রির লাশ

আপডেট সময় ০৬:০৫:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২