ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম : জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ট্যাফে ট্রাক্টর ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দশম শ্রেণিতে পডুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ১৫ জুন বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল অ্যান্ড কলেজের পেছনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত আশরাফ হোসেন ফকির ওই ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের সুলতান মাহমুদের ছেলে ও ভাটারা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।

একই ঘটনায় আরো দুইজন আহত হয়। আহত পারভেজ ও রাসেল মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক বলেন, ১৫ জুন বিকালে তিন বন্ধু একই মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ভাটারা বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্যাফে ট্রাক্টর মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে আশরাফ হোসেন ফকির নিহত হয়। গুরুতর আহত অবস্থায় রাসেল ও পারভেজকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট করে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

সরিষাবাড়ীতে ট্রাক্টরের চাপায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ১০:৩৮:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২